ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মে মাসের শেষের দিকে সংক্রমণের হার দ্বিগুণ হতে পারে:বিশেষজ্ঞরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন শিথিল হলে আগামী মাসের (মে) শেষের দিকে সংক্রমণের হার দ্বিগুণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এপিডেমিওলজিকাল প্রজেকশন মডেলিংয়ের ওপর ভিত্তি করে এমন পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।


চলতি মাসের ১৪ এপ্রিল থেকে লকডাউন দেওয়ায় বর্ত‍মানে করোনা সংক্রমণের হার কিছুটা কমছে। এপিডেমিওলজিকাল প্রজেকশন মডেলিংয়ের পূর্বাভাসে বলা হয়, এখন করোনা সংক্রমণ কমলেও সামনে ঈদে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় পরবর্তী সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়তে পারে। জুনের তৃতীয় সপ্তাহে যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। একই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে।মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ২২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন। এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।


কোভিড-১৯ ইন্টারন্যাশনাল মডেলিং কনসোর্টিয়ামের সদস্য শাফিউন শিমুল গণমাধ্যমকে বলেন, লকডাউনের কারণে কিছুদিন ধরে সংক্রমণের হার কমছে। চলাচলের এই বিধি-নিষেধের কারণে আগামী মাসের (মে) দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংক্রমণ এই হার একই রকম থাকবে। তবে ঈদে মানুষের চলাচল বাড়লে সংক্রমণের হার আবার ঊর্ধ্বমুখী হতে পারে। এই কনসোর্টিয়াম গঠিত হয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকসহ ৪০টি দেশের সংক্রামক ব্যাধি বিষয়ক মডেলারস ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে।


এই দলের গবেষকরা নিজ দেশের বিদ্যমান অবস্থার ওপর ভিত্তি করে মহামারি সংক্রান্ত বিদ্যা ও অর্থনৈতিক মডেল অনুসরণ করে অংশগ্রহণমূলক পদ্ধতিতে কাজ করেন। যা ওই দেশের নীতিনির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করে। কনসোর্টিয়ামের বিশ্লেষণ অনুসারে, গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে অথবা এ সংক্রান্ত বিভিন্ন জটিলতায় মারা গেছেন।


এই দলের গবেষকরা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ এমন মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑